Skip to main content

আর পারছি না গুরু

তেইশটা বছর ধরে

প্যান্ট সার্ট গুজে পড়ে

আর পারছি না গুরু

সেই নার্সারী থেকে শুরু।

পাড়ার যত ছেলেগুলো

সবার ঘরে বউ এলো

মা বলে মন দিয়ে পড়ো

আর পারছি না গুরু

সেই নার্সারী থেকে শুরু।

অবশেষে মায়ের দয়া হলো

ঘরে ফুটফুটে বউ এলো

ফুলশয্যার রাতে

একগোছা মালা হাতে বউকে শোধাই

‘আমার জীবনে তুমিই প্রথম,

তোমার জীবনে আমিও কি তাই?’

বউ হেসে বলে,

‘আর পারছি না গুরু,

সেই নার্সারী থেকে শুরু ..’

Comments